1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জয়ে ব্যাপক আশাবাদী ট্রাম্পের প্রচারণা শিবির

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। বুধবার সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, ‘ব্যাটেলগ্রাউন্ড’ রাজ্যগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ‘অত্যন্ত অত্যন্ত ভালো অবস্থানে’ রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আলাস্কা, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, মেইনি, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে কে বিজয়ী হবে সে বিষয়ে এখনও পূর্বানুমান করা যাচ্ছে না। অথচ এসব রাজ্যের ফলাফলই ঠিক করে দেবে- কে হবেন প্রেসিডেন্ট।

মজার ব্যাপার হচ্ছে, মঙ্গলবার রাতে ট্রাম্প দাবি করেছিলেন, ডাকে আসা ভোটের মাধ্যমে ডেমোক্রেটরা কারচুপি করবে। এই ভোট গণনা বন্ধ করা উচিত। প্রয়োজনে তিনি এর জন্য সুপ্রিম কোর্টে যাবেন।

ট্রাম্পের প্রচারণা শিবির আরও দাবি করেছে, তারা স্বল্প ব্যবধানে অ্যারিজোনা ও পেনসিলভানিয়াতে জয় পাবে।

প্রেসিডেন্ট হিসেবে বিজয়ের জন্য ২৭০টি ইলেকটোরাল ভোট প্রয়োজন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২২৪টি ভোট, আর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২১৩টি ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com