1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

শীতে ঠোঁটের যত্ন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

লাইফ স্টাইল ডেস্ক : শীতের রুক্ষ ও শুষ্কতা থেকে বাঁচতে আমাদের ত্বকের পাশাপাশি ঠোঁটের অতিরিক্ত যত্নের প্রয়োজন। এই সময় ঠোঁট ফাটা নিয়ে সবাই সমস্যায় পড়েন। মুখের মধ্যে সবচেয়ে নরম জায়গাই হলো ঠোঁট ৷ ঠোঁটে লোমকূপ না থাকায় আরও বেশি স্পর্শকাতর।

আবহাওয়ার সঙ্গে তাই তাল মেলাতে গিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়ে ঠোঁট ৷ আর সেই বিপাকের এক রূপই হলো ঠোঁট ফাটা, ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া ওঠা, রক্ত বের হওয়া ৷

ঠোঁট বারবার শুকিয়ে আসলে জিভ দিয়ে না ভিজিয়ে বরং ভেসলিন জাতীয় কিছু একটা মাখুন ৷

দাঁত বা নখ দিয়ে ঠোঁটের চামড়া ছিঁড়বেন না ৷ রাতে শোয়ার আগে মোটা করে ক্রিম লাগিয়ে রাখুন৷ সকালে উঠে হালকা হাতে ঘঁষে নিন ঠোঁট ৷ দেখবেন শুকনো চামড়া দূর হবে ৷

গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে রোজ ঠোঁটে মাখুন ৷ ঠোঁট অনেক বেশি নরম ও সুন্দর হবে ৷

এই শীতে নিম্নোক্ত পদ্ধতিগুলো প্রয়োগ করুন এবং আপনার ঠোঁটকে শুষ্কতার হাত থেকে রক্ষা করুন।

অ্যালোভেরা

এটি একটি সহজলভ্য গাছ, নিজের বাড়ির বাগানে আপনি এই গাছ লাগিয়ে রাখতে পারেন। অ্যালোভেরার রস ঠোঁটে লাগিয়ে রাখলে শুষ্ক ঠোঁটের হাত থেকে মুক্তি পাবেন।

ঘি

এক ফোঁটা ঘি ঠোঁটে লাগিয়ে রাখুন। এটি ঠোঁটের শুষ্কতা কমিয়ে ঠোঁট নরম রাখতে সাহায্য করবে।

মধু

মধু ও গ্লিসারিনের পেস্ট বানিয়ে ঠোঁটে লাগান আর নরম ঠোঁট পান।

গোলাপের পাপড়ি ও দুধ

টাটকা গোলাপের পাপড়ি নিয়ে কাঁচা দুধে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর সারা দিনে অন্তত তিনবার এটি ঠোঁটে লাগান। ঠোঁট হবে কোমল ও মসৃণ।

চিনি

চিনি স্ক্র্যাবার হিসেবে কাজ করে এবং মৃত কোষ ঠোঁট থেকে তুলে ঠোঁটকে নরম করে তোলে।

নারিকেল তেল

প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে নারিকেল তেলের গুরুত্ব অনেক। অল্প একটু নারিকেল তেল গরম করে ঠোঁটে সারা রাত লাগিয়ে রাখুন ও সকালে উঠে নরম ঠোঁট পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com