1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ববি, শুভ ও রাইসার ‘আমার হৃদয়ের কথা’

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আমার হৃদয়ের কথা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত হয় নতুন চলচ্চিত্রটির মহরত। ছবিতে প্রধান চরিত্রে চিত্র-নায়িকা ববি থাকলেও মহরত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

চলচ্চিত্রটি পরিচালনা করবেন জয় সরকার। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধবেন চিত্র-নায়িকা ববি হক ও নবাগত শুভ চৌধুরী ও রাইসা রিয়া। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মৌ শিখা। আব্দুল মজিদ প্রযোজিত ফাতেমা কথাচিত্রের প্রথম অবদান ‘আমার হৃদয়ের কথা’। চলতি মাসেই ছবিটির শূটিং হবার কথা রয়েছে।

ছবিটি প্রসঙ্গে নবাগত শুভ চৌধুরী বলেন, ‘ব্যতিক্রমী রোমান্টিক একটা গল্পের ছবি পাশাপাশি মানুষের আশা-আকাঙ্খা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের চিত্রও ফুটে উঠবে এই ছবিতে।’

রাইসা রিয়া বলেন, ‘ছবিটিতে অভিনয় করার মতো সুন্দর একটি চরিত্র পেয়েছি। গল্প আর নির্মাণ ভাবনা পছন্দ হয়েছে বলেই কাজটি করছি। সবচেয়ে বড় বিষয় হলো, ছবিটি সামাজিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে। আশা করছি, এই ছবিটিও সবার ভালো লাগবে।’

মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com