1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মার্কিন নির্বাচন: ভুয়া ব্যালট সরবরাহের অভিযোগে দুই সশস্ত্র ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: ভুয়া ব্যালট সরবরাহের অভিযোগে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের বাইরে থেকে দুই সশস্ত্র ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। তারা ট্রাকভর্তি ভুয়া ব্যালট সরবরাহ করতে শহরে এসেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ফিলাডেলফিয়ার ওই সেন্টারে ভোট গণনা চলছে।

আজ শনিবার দুপুরে সিএনএন এ খবর প্রকাশ করেছে। মার্কিন নির্বাচনে এখনো ভোট গণনা চলছে। পেনসিলভেনিয়া জয় নিশ্চিত হলেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন জো বাইডেন। এ রাজ্যে জয় পাওয়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অ্যান্তোনিও লামোত্তা (৬১) ও জশোয়া ম্যাসিয়াস (৪২) নামের সেই দুই ব্যক্তিকে আটক করা হয়। ভার্জিনিয়া থেকে এসেছিলেন তারা। অনুমতি ছাড়াই ভোট গণনা কেন্দ্রের সামনে অস্ত্রসহ অবস্থান করছিলেন জশোয়া ও অ্যান্তোনিও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com