1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কাশ্মিরে পাকিস্তানের হামলায় ভারতের ৪ সেনাসহ নিহত ৭

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানের হামলায় চার ভারতীয় সেনাসহ সাত জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এ হামলা শুরু হয়।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বারামুল্লা জেলার নামবালা সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়। পাকিস্তানি সেনারা মর্টার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। উরি সেক্টরের হাজি পির এলাকায় বিএসএফের এক সাব-ইনস্পেক্টর, এক সেনা ও এক নারী নিহত হয়েছে। উরির কামালকোট সেক্টরে নিহত হয়েছে আরও দুই বেসামরিক নাগরিক। এনডিটিভি অনলাইন জানিয়েছে, ভারতীয় বাহিনী এর কড়া জবাব দিয়েছে। ভারতীয়দের হামলায় পাকিস্তানের ছয় থেকে সাত সেনা নিহত ও ১০ থেকে ১২ জন আহত হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর অনেকগুলো বাঙ্কার, জ্বালানি মজুদ কেন্দ্র ও উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

গত শনিবারও নিয়ন্ত্রণরেখার মছিল সেক্টরে হামলা চালিয়েছিল পাকবাহিনী। ওই ঘটনায় এক বিএসএফ সদস্য এবং তিন সেনা নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com