1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ন্যায় বিচারের দাবিতে রায়হানের মায়ের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

সিলেট: পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর সঙ্গে জড়িত ও আলামত নষ্টকারী এবং আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য পুলিশ সদস্যদের গ্রেপ্তারে দাবি জানিয়েছেন নিহত রায়হানের পরিবার ও এলাকাবাসী।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর আখালিয়ায় রায়হানের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। তিনি দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল এবং সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এছাড়া রায়হানের মা আকবরকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশ এবং কানাইঘাট সীমান্ত এলাকার বাসিন্দা ও খাসিয়া সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জড়িত সকলকে গ্রেপ্তারের পাশাপাশি ন্যায় বিচার দাবি করেন।

উল্লেখ্য, এ ঘটনার মূল অভিযুক্ত বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গেলো ৯ অক্টোবর কানাইঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন গেলো ১০ নভেম্বর থেকে সাত দিনের রিমান্ডে রয়েছেন তিনি। রিমান্ড শেষে তাকে আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির করা হবে। এ সময় তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com