1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো

জুয়েল হত্যা মামলার প্রধান আসামির স্বীকারোক্তি

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি আবুল হোসেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহোন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল হোসেনকে গত ৭ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তরের পরে ৯ নভেম্বর আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে পুলিশের করা রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে মৃতদেহ পুড়িয়ে ফেলে তারা। জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুরের একটি স্কুলে লাইব্রেরিয়ান ছিলেন। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে চাকরি হারাতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com