1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মানবাধিকার সংস্থা “আমাদের আইন” নালিতাবাড়ীর নতুন কমিটি ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’এর এম এ কাশেমকে সভাপতি এবং এম এ হান্নানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

শেরপুর জেলা কমিটি শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় শেরপুর পৌর শহরের নিউমার্কেটে অবস্থিত সংস্থার জেলা কার্যালয় থেকে জেলা কমিটির সভাপতি নূর-ই-আলম চঞ্চল এবং সাধারণ সম্পাদক নাজমুল আলম নবগঠিত নালিতাবাড়ী উপজেলা থেকে আসা ১২জন নেতৃবৃন্দের হাতে এ অনুমোদিত কমিটি হস্তান্তর করেন।

এ সময় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- নূর-ই-আলম চঞ্চল, মোঃ নাজমুল আলম, কাজী আবু জর মোঃ আল আমিন, ইন্জিনিয়ার শান্ত রায়, মোঃ মনিরুজ্জামান মনির সিনিয়র, মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।

পরে মানবাধিকার সংস্থা আমাদের আইনের পক্ষ থেকে ৬ শতাধিক সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় ।

উপজেলার চারটি কলেজের চারজন প্রভাষক, তিনটি উচ্চ বিদ্যালয়ের তিন জন প্রধান শিক্ষক, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন জন প্রধান শিক্ষক, একজন প্রাইভেট স্কুলের অধ্যক্ষ, ব্যবসায়ী, শিক্ষানবিশ আইনজীবী এবং গণমাধ্যমকর্মী, ৩৫ জন বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, একজন সিএইচসিপি কর্মী এবং একজন বিএসসি ইঞ্জিনিয়ার এ কমিটিতে স্থান পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com