1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা চিরনিদ্রায় শায়িত হলেন ময়মনসিংহের সাবেক জেলা আমীর আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, বিএনপি নেতার পদ স্থগিত পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

ওমানের সুলতান কাবুস বিন সাঈদ-এর ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

ঢাকা : ওমানের সুলতান কাবুস বিন সাঈদ-এর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
রবিবার (১২ জানুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, তিনি বাংলাদেশের একজন ‘প্রকৃত বন্ধু’ ছিলেন। সুলতান কাবুস বিন সাইদ অঞ্চলে ‘শান্তি ও নিরাপত্তার’ প্রতীক ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন।
নেতৃদ্বয় বলেন, সুলতানের আকস্মিক ইন্তেকাল ওমান সুলতানাতের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
শোক বার্তায় নেতৃদ্বয় প্রয়াত সুলতানকে স্বপ্নদ্রষ্টা নেতা হিসেবে অভিহিত করে বলেন, ওমান এক প্রিয় নেতাকে আর বাংলাদেশ একজন ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধুকে হারাল। তার আত্মা চিরশান্তিতে থাকুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com