1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যুতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র শোক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)।
১৬ নভেম্বর ২০২০ সোমবার দুপুরে এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “কর্নেল (অব.) শওকত আলী বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন। পাকিস্তানীরা তাঁর ক্ষমতা সম্পর্কে বুঝতে পেরে তাঁকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করেছিল। শরীয়তপুর-২ আসনে পাঁচ বার নির্বাচিত হওয়া প্রমাণ করে তিনি অনেক জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। দেশের রাজনীতিতে তাঁর অসামান্য অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে শওকত আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com