1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যুক্তরাষ্ট্রে ফের রেকর্ড করতে যাচ্ছেন বাইডেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে আবারও নতুন রেকর্ড করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তিনি পেন্টাগনের মতো স্পর্শকাতর স্থানে প্রধান করতে যাচ্ছেন আরও একজন নারীকে। তিনি হলেন মাইকেল ফ্লাওয়ারনয়।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে পরিচিত পেন্টাগনের বিষয়ে তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এর আগে তিনি প্রথমবারের মতো একজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঙ্গে নিয়ে হোয়াইট হাউজে যাবার রেকর্ড গড়েছেন।

আগামী ২০ জানুয়ারি শপথ নেয়ার কথা রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। তার প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফ্লাওয়ারনয়কে নির্বাচিত করতে পারেন বাইডেন। এমন আলোচনা যুক্তরাষ্ট্র জুড়ে। পেন্টাগনের বাজেট যখন কমিয়ে আনার কথা হচ্ছে, করোনা ভাইরাসের টিকা বিতরণে সেনাবাহিনীর জড়িত হওয়ার কথা বলা হচ্ছে, তখন এই দায়িত্বে আসতে পারেন ফ্লাওয়ারনয়। দীর্ঘদিন ধরে এই বিভাগে একজন নারীকে চাইছেন ডেমোক্র্যাটরা।

২০১৬ সালে যদি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিততেন তাহলে তার পছন্দে থাকতো ফ্লাওয়ারনয়। তবে এবার জো বাইডেনের সামনের সারিতে থাকা যেসব মন্ত্রীর নাম উঠে এসেছে, তার মধ্যে ফ্লাওয়ারনয়ের নাম আছে বলে শোনা যাচ্ছে। তিনি বিদেশে সামরিক বাহিনীর সমন্বয়ে বড় ভূমিকা পালন করেছেন। পেন্টাগনে অনেক বছর ধরে কাজ করছেন। ১৯৯০ এর দশকে তিনি এখানে কাজ শুরু করেছেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতিরক্ষা নীতি বিষয়ক আন্ডারসেক্রেটারি ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com