1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বেগমগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৮

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়েছে।

রোববার দুপুরের দিকে ইউনিয়নের একেজি ছায়দল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একেজি ছায়দল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিবিরের স্থানীয় নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করতে গেলে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরে শিবিরের নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিদ্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের উপর হামলা চালালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি ঘটে। এ সময় অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছে।

সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান হিরন ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বঙ্গ মুন্সিকে কুপিয়ে মারাত্মক জখম করে শিবিরের নেতাকর্মীরা।

গুরুতর আহত অবস্থায় বঙ্গ মুন্সিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্বজনরা জানান, তার এক পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

আমানুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুল হক আরিফ অভিযোগ করেন, স্থানীয় জামায়াত নেতা আলমগীর চেয়ারম্যানের ইন্ধনে কৃঞ্চপুর গ্রামের শিবিরের ক্যাডার ফেনী আলম, পিয়াস, নজরুল, রাজীব, সোহাগ, আরাফাতের নেতৃত্বে হামলা চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com