1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

ক্ষুধার্ত প্রাণীদের বাঁচাতে বৃষ্টির মতো খাবার ঝরছে অস্ট্রেলিয়ায়

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : দাবানল অস্ট্রেলিয়ার জন্য একেবারেই নতুন কোনো বিষয় নয়। তবে গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া যে দাবানলে পুড়ছে, এই ভয়াবহতা অস্ট্রেলিয়ার জন্য নতুন। এই আগুনে কত যে প্রাণী মারা গেছে তার সঠিক সংখ্যা জানা না গেলেও সে সংখ্যা যে কয়েক কোটি পর্যন্ত হয়ে যেতে পারে সে ইঙ্গিত ইতোমধ্যে পাওয়া গেছে।

কেবল আগুন থেকে বেঁচে যাওয়াটাই বনের প্রাণীদের জন্য যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়। আগুন থেকে বাঁচার পর শুরু হয় তাদের খাবারের জন্য লড়াই। কারণ এমন অনেক তৃণভোজী প্রাণী আছে যাদের খাবারের পুরোটা পুড়েছে আগুনে। দেখা যাচ্ছে অনেক অংশে আগুন নেভার পর খাওয়ার কিছু পাচ্ছে না সেখানকার প্রাণীরা।

এরকম বিপদে থাকা প্রাণীদের মধ্যে অন্যতম হলো ওয়ালিবিজ (ছোট এক ধরনের ক্যাঙ্গারু)। দাবানল শুরুর আগে থেকেই এ প্রাণীদের সংখ্যা কমে আসছিল। আগুন লাগার পর সে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

তাই তাদের বাঁচাতে দারুণ এক পদ্ধতি নিয়েছে অস্ট্রেলিয়া। এ ধরনের প্রাণীগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টির মতো করে খাবার ফেলা হচ্ছে। খাবার বলতে মূলত বিভিন্ন ধরনের সবজি ফেলা হচ্ছে হেলিকপ্টার থেকে। দাবানলে পুড়ে যাওয়া অঞ্চলগুলো আবার আগের ধারায় না ফেরা পর্যন্ত এভাবে খাবার সরবরাহ চালিয়ে যাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com