1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন

অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৫টি

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে সরকার অনুমোদিত ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার জাতীয় সংসদে কুমিল্লা-৮ আসনে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ভালো। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় আদালতের স্থগিতাদেশ নিয়ে পরিচালিত হচ্ছে। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় আদালতের রায় অনুযায়ী বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার মান বজায় রাখার স্বার্থে তথা সার্টিফিকেট বাণিজ্য বন্ধ করার জন্য নিয়মিত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি অসাধু চক্রের যোগসাজশে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ করা হয়েছে এবং অননুমোদিত ক্যাম্পাসসমূহ বন্ধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের জ্ঞাতার্থে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে সব সময় জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং বিশ্ববিদ্যালয়ের নাম ও অনুমোদিত প্রোগ্রাম কমিশনের ওয়েবসাইটে নিয়মিত আপলোড করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com