1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অক্সফোর্ডের টিকা ৭০ শতাংশ কার্যকর

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড ইউনির্ভাসিটির তৈরি করোনাভাইরাসের টিকা ৭০ শতাংশ কার্যকর। সোমবার (২৩ নভেম্বর) সবশেষ পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে বিষয়টি জানিয়েছে যৌথভাবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

বিষয়টি একইসঙ্গে সাফল‌্য এবং হতাশার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ফাইজার ও মডার্নার টিকা ৯৫ শতাংশ পর্যন্ত নিরাপদ বলে দাবি করা হয়েছে।

যদিও, অন‌্যদের তুলনায় অক্সফোর্ডের টিকার দাম কম পড়বে এবং এটি সংরক্ষণ করা সহজ হবে বলে দাবি করা হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে সহজে পৌঁছানো যাবে টিকাটি।

আর অক্সফোর্ডের টিকা নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পেলে মহামারি করোনা থেকে বিশ্ববাসীর জীবন বাঁচাতে দ্রুতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গত প্রায় ১০ মাস ধরে অক্সফোর্ডের গবেষকরা এ টিকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ফাইজার জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণে তাদের করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আর তাদের একটি ডোজের দাম পড়বে ২৫ থেকে ৩৭ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় ২ হাজার ১০০ থেকে ৩ হাজার ১০০ টাকার মধ‌্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com