1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারত-ভুটান সংলগ্ন বিতর্কিত সীমানায় সামরিক স্থাপনা নির্মাণ করছে চীন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : হিমালয় সংলগ্ন চীনের সঙ্গে ভারত ও ভুটানের বিতর্কিত সীমানায় সামরিক স্থাপনা নির্মাণ করছে বেইজিং। স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবি বিশ্লেষণ করে সিএনএন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট পরিচালক সংস্থা ম্যাক্সার টেকনোলোজিস জানিয়েছে, গত ২৮ অক্টোবর ছবিটি তোলা হয়েছিল। ‘তোরসা নদী উপত্যকা এলাকায় চলতি বছর নির্মাণ কর্মকাণ্ডের স্পষ্টতা পাওয়া গেছে।’ এছাড়া দোকলাম এলাকার কাছে নতুন সামরিক সরঞ্জাম রাখার বাঙ্কারও নির্মাণ’ করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, চীন-ভুটান সীমান্তের পাঙ্গরা গ্রামের বিতর্কিত এলাকায় নতুন স্থাপনা নির্মাণ করতে দেখা গেছে ছবিতে। ২০১৭ সালে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে উত্তেজনার পর ওই এলাকার কাছাকাছি একটি সামরিক সরবরাহ ডিপো অবশ্য আগেই নির্মাণ করেছিল বেইজিং।

এক বিবৃতিতে ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভিতসপ নামগায়েল বলেছেন, ‘ভুটানের অভ্যন্তরে চীনের কোনো গ্রাম নেই।’

নতুন এই স্যাটেলাইট ছবির ব্যাপারে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র দপ্তর কোনো সাড়া দেয়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষনিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

চীন, ভারত ও ভুটান সীমান্তে দোকলামের ছোট্ট একটি এলাকার মালিকানা দাবি করে আসছে। অবশ্য কৌশলগত দিক থেকে এটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ নয়া দিল্লির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যাতায়াতের জন্য এই শিলিগুড়ি করিডোর হিসেবে ব্যবহৃত হয় এই অঞ্চল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com