1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভয়ঙ্কর বর্ণনা দিলেন ইরানি হামলার শিকার মার্কিন সেনারা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন ওই ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা। রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ওই বর্ণনা দেন তারা।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল স্টাচি কোলম্যান বলেন, এটা বর্ণনা করা খুবই কঠিন। বলতেই হয় যে- ওই হামলা ছিল খুবই ভয়ঙ্কর। আমি ও আমার দলের কয়েকজন একটি বাঙ্কারে আশ্রয় নিই। প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর পুরো এলাকা কেঁপে ওঠে।

তিনি আরও বলেন, আমরা বাঙ্কারের ভেতরে থাকার পরও স্পষ্টভাবে হামলার ভয়াবহতা বুঝতে পারছিলাম। মনে হচ্ছিল- বাঙ্কারের দরজা মাটিতে দেবে যাচ্ছে। আমরা অন্তত ৭টি ক্ষেপণাস্ত্রের আঘাত বুঝতে পেরেছি। এগুলো ছিল খুবই ভয়ঙ্কর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com