1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

তবে কি বিয়ে করছেন রুক্মিনি-দেব?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : গতকাল ছিল পৌষের শেষ দিন। এ মাসের অন্তিম লগ্নে নতুন গুঞ্জনের সূচনা করলেন টলিউডের চিত্রনায়ক দেব। তাও অন্য কিছু নয়, নিজের বিয়ে নিয়ে! টলিপাড়ায় এখন জোর গুঞ্জন চলছে, তবে কি বিয়ে করছেন দেব-রুক্মিনি?

ঘটনার সূত্রপাত্র একটি বিয়ের কার্ডকে কেন্দ্র করে। যে কার্ডটি গতকাল রাতে দেব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তাতে লেখা, শুভ বিবাহ। ক্যাপশনে এ অভিনেতা লিখেছেন—‘অন্য কেউ ফাঁস করার আগেই…। আশা করি, আপনাদের আর্শীবাদ থাকবে।’ তারপরই প্রশ্ন উঠেছে এবার কি বিয়ের পাঠ সত্যি চুকিয়ে ফেলবেন দেব-রুক্মিনি?

পাশাপাশি অনেকে প্রশ্ন তুলেছেন এটি দেবের নতুন কোনো সিনেমার স্টান্ট। কারণ বরাবরই চমক দিতে পছন্দ করেন দেব। এ নিয়ে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অনেকে দেবকে শুভেচ্ছা জানাচ্ছেন। আবার প্রিয় নায়কের বিয়ের খবরে মন ভেঙেছে অনেক নারীর।

চিত্রনায়ক দেবের হাত ধরে সিনেমায় পা রাখেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিনি মৈত্র। চলচ্চিত্রে অভিষেকের আগে থেকেই দেবের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। শুভশ্রীর সঙ্গে দেবের বিচ্ছেদের পরই মূলত প্রেমে মজেন দেব-রুক্মিনি। বেশ কোয়ালিটি টাইম পার করছেন এই জুটি। যদিও প্রেম-বিয়ে নিয়ে পরিষ্কার কথা বলেননি এই যুগল।

এর আগে রুক্মিনি বলেছিলেন, ‘দেব এবং আমি খুব ভালো বন্ধু। সময়, দূরত্ব অথবা কোনো ব্যক্তি আমাদের এ সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। দেবও সেটি ভালোভাবেই জানে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com