1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ৩য় দুই সহোদর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জ : জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা-২০২০ এ সুনামগঞ্জ জেলা পর্যায়ে রবীন্দ্র সংগীতে ‘ক’ ও ‘খ’ বিভাগে আলাদা ভাবে তৃতীয় স্থান অর্জন করেছে সহোদর দুই বোন। সহোদর বিজয়ীরা হলো সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘোড়ারগাঁও এলাকার গোপাল চন্দ্র দাশ ও শীপ্রা রানী দাশ দম্পতির বড় মেয়ে সুস্মিতা দাশ স্নেহা (খ বিভাগ) ও ছোট মেয়ে অনন্যা দাশ সৃজা (ক বিভাগ)। গোপাল চন্দ্র দাশ জগন্নাথপুর উপজেলার দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (বাসপ্রবিপ্রশিস) জগন্নাথপুর শাখার সাধারণ সম্পাদক এবং শীপ্রা রানী দাশ জগন্নাথপুর নার্সারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা-২০২০ এ সুনামগঞ্জ জেলা পর্যায়ে রবীন্দ্র সংগীতে ‘ক’ ও ‘খ’ বিভাগে আলাদা ভাবে তৃতীয় স্থান অর্জনকারী দুই সহোদর সুস্মিতা দাশ স্নেহা দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনন্যা দাশ সৃজা ৭ম শ্রেণির শিক্ষার্থী এ দুই শিশু শিল্পির উজ্জ্বল ভবিষ্যের জন্য সহোদর দ্বয়ের প্রাথমিক শিক্ষা গুরু তথা তাদের বাবা-মা এই প্রতিবেদকের মাধ্যমে সকলের কাছে আর্শীবাদ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com