1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অনেকেই আমার মৃত্যুকামনা করছে : মমতা

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলের ভেতরে অনেকেই তার মৃত্যুকামনা করছেন। শুক্রবার তার দল তৃণমূল কংগ্রেসের বৈঠকে এ কথা বলেছেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে মমতা হঠাৎই বলেন, অনেকে তার মৃত্যুকামনা করছে। কারণ, তিনি মারা গেলে তারা তার চেয়ারে (মুখ্যমন্ত্রীর পদে) বসতে পারবে!

নেত্রীর এই মন্তব্যে সবচেয়ে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া হয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির। তিনি বৈঠকের মধ্যেই সর্বসমক্ষে ঝরঝর করে কেঁদে ফেলেন। কাঁদতে কাঁদতেই মমতাকে বলতে থাকেন, ‘আপনি এমন কথা বলবেন না। আপনি থাকবেন। আপনি আজীবন আমাদের নেত্রী থাকবেন। আমাদের রাস্তা দেখাবেন।’

বক্সিকে ওইভাবে ভেঙে পড়তে দেখে প্রাথমিকভাবে খানিকটা থমকে যান মমতাও।

এরপরই সামলে নিয়ে তিনি দলের রাজ্য সভাপতিকে বলেন, ‘আপনি কাঁদবেন না। আপনি একটু জল খান। শান্ত হোন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com