1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

টিকা নিতে মার্কিনিদের বাধ্য করা হবে না: বাইডেন

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিতে মার্কিনিদের বাধ্য করা হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার ভাষ্য, করোনার টিকা বাধ্যতামূলকভাবে গ্রহণকে তিনি জরুরি মনে করছেন না। খবর বিবিসির। নিজের অঙ্গরাজ্য ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তব্যে এ কথা বলেন বাইডেন। তিনি আরও বলেন, “মানুষ যাতে সঠিকটাই করে, তাদের সেদিকে উৎসাহিত করতে একজন প্রেসিডেন্ট হিসেবে আমি সবকিছুই করব।”

পিউ রিসার্চ সেন্টার জানায়, ৬০ শতাংশ মার্কিন নাগরিক করোনার টিকা নিতে প্রস্তুত, সেপ্টেম্বরে যেটি ছিল ৫১ শতাংশ।

এদিকে, বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বাইডেন জানান, করোনার টিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ নিরসনে তিনি প্রকাশ্যে টিকে গ্রহণ করবেন। একইভাবে তিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং বারাক ওবামাও প্রকাশ্যে টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com