1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী

স্থানীয় পর্যায়ে মামলা জট নিরসনে গ্রাম আদালত সক্রিয় রাখার দাবি

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সারাদেশে স্থানীয় পর্যায়ে মামলা জট নিরসনে ও দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য গ্রাম আদালত সক্রিয় রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ গ্রাম আদালত সহকারীবৃন্দ।
শনিবার বিকালে সেগুন বাগিচার সংহতি মিলনায়তনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সহকারীবৃন্দ’ এর ব্যানারে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসহ চাকুরি স্থায়ীকরণের দাবিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা এ দাবি জানান।
বক্তারা বলেন, “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগে ২৮টি জেলায় ১২৮টি উপজেলায় ১০৮০টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম ৪টি সহযোগী বেসরকারী সংস্থার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত করছে। প্রকল্পটি ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছে। মেয়াদ শেষে প্রকল্পটি সক্রিয় রাখা না হলে ১০৮০ জন আদালত সরকারী কর্মসংস্থান হারাবেন। স্থানীয় পর্যায়ে ব্যাপক মামলা জট দেখা দিবে।”
আলোচনা সভায় গ্রাম আদালত সহকারীবৃন্দ প্রকল্পটির মেয়াদ বৃদ্ধিকরণসহ গ্রাম আদালত সহকারীদের চাকুরী স্থায়ীকরণের জোর দাবি জানান। পাশাপাশি গ্রাম আদালত সহকারীবৃন্দের পরিবারগুলো যাতে কর্মহীন হয়ে চরম আর্থিক সংকটে পতিত না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বাংলাদেশ গ্রাম আদালত সহকারী সমিতির সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা মোঃ ইকবাল আমীন, বিশেষ অতিথি বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন, বাংলাদেশ গ্রাম আদালত সহকারী সমিতির সহ-সভাপতি বিশ্বজিৎ রায়, এইচ. এম. স্বপন, অভিজিৎ বৈরাগী, মিলন মিয়া, সবুজ মিয়া, মোঃ শাহজাদা মুরাদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com