1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইমরান খানের স্ত্রীকে কারাগারে স্থানান্তরের নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ৮ মে, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার আইনজীবী বলেছেন, নিরাপত্তার কারণে সরকার গৃহবন্দি করার পরিবর্তে বুশরা বিবিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে এই দম্পতিকে গত জানুয়ারিতে দোষী সাব্যস্ত করা হয় এবং উভয়কেই এই মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর পর থেকে ইসলামাবাদে ইমরান খানের বাড়িতেই আটক রয়েছেন বুশরা বিবি।

এবার তার বানিগালা বাসভবন থেকে আদিয়ালা জেলে স্থানান্তর করা হবে তাকে। সেখানে তার স্বামী ইমরান খানও বন্দি রয়েছেন।

বুশরা বিবি তার আইনজীবীদের মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছিলেন। যাতে বলা হয় তাকে কারাগারে স্থানান্তর করতে।এর পরেই আদালত কর্তৃপক্ষ তাকে রাওয়ালপিন্ডির গ্যারিসন শহর আদিয়ালা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। বুশরার মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফজাই এক এক্স পোস্টে জানান, তার খাবারে এসিডজাতীয় কিছু একটা দেওয়া হয়েছিল।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com