1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় রাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আর্মি পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিংস অফ বনরুপা। স্বেচ্ছাসেবক লীগ ৩নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চন জয় তঞ্চগ্যা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দীপ্তি কুমার বড়–য়াসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজক কমিটি জানায় নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টূর্ণামেন্টে জেলার ১৬টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় কিংস অফ বনরুপা আর্মি পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে স্বর্ন মোড়ানো ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন পার্বত্য মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com