1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

করোনার সহায়তা নিয়ে দুর্নীতির অভিযোগে ইন্দোনেশিয়ার মন্ত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্তদের মধ্যে বিতরণের জন্য সরকারের সহায়তা প্রকল্পের কাজ বাগিয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগে ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জুলিয়ারি পি বাতুবারা নামের ওই মন্ত্রীকে গ্রেপ্তার করে দুর্নীতি নির্মূল কমিশন (কেপিকে)।

এর একদিন আগে ব্রিফকেসে ভর্তি ১৩ লাখ ৮০ হাজার সমপরিমাণ রুপিয়াহ, মার্কিন ডলার ও সিঙ্গাপুরি ডলার বাতুবারা ও মন্ত্রণালয়ের দুই শীর্ষ কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রচেষ্টা আটকে দেয় কেপিকে। কেপিকের প্রধান ফিরলি বাহুরি জানিয়েছেন, স্থানীয় সময় রোববার বেলা ২টা ৫০ মিনিটে মন্ত্রী আত্মসমর্পণ করেন।

তিনি জানান, সরকারের সহায়তা প্রকল্প হিসেবে করোনায় আক্রান্তদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণের জন্য ৪২ কোটি মার্কিন ডলারের পণ্যক্রয়ের কাজ একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বাগিয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ আছে মন্ত্রীর বিরুদ্ধে। শনিবার স্টিং অপারেশন চালিয়ে ঘুষ লেনদেনে সম্পৃক্ত কয়েক জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার সমপরিমাণ রুপিয়াহ, মার্কিন ডলার ও সিঙ্গাপুরি ডলার উদ্ধার করা হয়।

২০১৯ সালের অক্টোবরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান ক্ষমতাসীন দল ইন্দোনেশিয়ান ডেমোক্রেটি পার্টি অব স্ট্রাগলের নেতা জুলিয়ারি। প্রেসিডেন্ট জোকো উইদোদোর দ্বিতীয় আমলে জুলিয়ারি হচ্ছেন দ্বিতীয় মন্ত্রী যিনি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com