1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।
উদ্বোধন শেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ১২টি স্টল অংশ নেয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী মেধা বিকাশের চেষ্টা করে। মেলা শেষে সোমবার বিকেল তিনটায় ‘ক’ এবং ‘খ’ এ দুই গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com