1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শায় ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৯ মোটরসাইকেল আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় ট্রাফিক পুলিশের অবৈধ যানবাহন আটক ও  কাগজপত্র যাচাই-বাছাইয়ের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ যানবাহনের উপর দৈনন্দিন আটক কার্যক্রমের অংশ হিসাবে এ অভিযান অব্যাহত আছে বলে জানা যায়। শার্শা উপজেলার বাগআঁচড়া ও নাভারণ-সাতক্ষীরা মোড়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আজ বুধবারও অভিযান চলতে দেখা গেছে। তবে এ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে থাকবে বলে যশোর ট্রাফিক পুলিশের অফিস সূত্রে জানা যায়।
যশোর ট্রাফিক পুলিশের টি আই নুরুজ্জামান, টি এস আই সারোয়ার ও সার্জেন্ট মিল্টনের নেতৃত্বে এবং শার্শা থানা পুলিশের সহযোগীতায় সপ্তাহ ব্যাপী অভিযানে ১৪৯টি কাগজ-পত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল আটক এবং চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ১০৪টি মামলা হয়েছে বলে যশোর ট্রাফিক পুলিশের অফিস জানিয়েছেন। যশোর ট্রাফিক পুলিশ পরিদর্শক নুরুজ্জামান জানান, শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ যানবাহন অবাধে চলাচল করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান আগামী আরও একদিন চলবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com