1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রংপুরে নাইটকোচের চাপায় অ‌্যাম্বুলেন্সের চালকসহ নিহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

রংপুর : রংপুরের তারাগঞ্জে ডিপজল নাইটকোচের চাপায় অ‌্যাম্বুলেন্সের চালকসহ তিনজন নিহত হয়েছেন বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাছরাবান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহতদের রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে অ‌্যাম্বুলেন্সচালক রুবেলের পরিচয় পাওয়া গেছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ডিপজল পরিবহনের এক নাইট কোচ সৈয়দপুর যাচ্ছিল। অপরদিকে সৈয়দপুর থেকে রোগী বহনকারী এক অ‌্যাম্বুলেন্স রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আসছিল। এসময় নাইটকোচ অ‌্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সচালক রুবেলসহ দুজন মারা যান। রমেক হাসপাতালে নেবার পর আরও একজন মারা যান।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া জানান, নাইটকোচটি বেপরোয়া গতিতে চলার সময় অ‌্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। নাইটকোচটি জব্দ করা হয়েছে। তবে নাইটকোচের চালক ও সহকারী পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com