1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে সুফল-২ প্রকল্পের অবহিত করণ সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে স্থায়িত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে সরকারি-বেসরকারি উন্নয়ন সহযোগিদের নিয়ে জনগণ দ্বারা পরিচালিত সম্পদভিত্তিক সমাজ উন্নয়ন কার্যক্রমের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
সুফল-২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমুখ।
বক্তারা এর সুফল সম্পর্কে উল্লেখ করে এ প্রকল্পের কার্যক্রমের আওতায় আরো সুবিধাভোগির সংখ্যা ও এলাকা বৃদ্ধিসহ গতিশীল করার আহবান জানান। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সমাজ সেবক ও জনপ্রতিনিধিসহ সুবিধাভোগিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com