1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অবশেষে সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। ওপার বাংলায় রয়েছে তার দর্শকপ্রিয়তা।

যে কারণে বিভিন্ন সময় এই অভিনেত্রী ওপার বাংলায় বিভিন্ন স্টেজ শোয়ের আমন্ত্রণ পান। বছরের শুরুতেই এমন আমন্ত্রণ পেয়ে তিনি দ্বিধায় পড়ে যান। ব্যক্তিগত কিছু কাজ হাতে থাকায় সিদ্ধান্ত নিতে পারছিলেন না।
তবে শেষ পর্যন্ত আমন্ত্রণ ফিরিয়ে দিতে পারেননি অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আজ ১৫ জানুয়ারি শো হবে আসামে। গতকাল সন্ধ্যায় কলকাতা এসেছি। আগামীকাল মেদেনিপুরে আরেকটি শোতে অংশ নেব।’

অপু বিশ্বাসের সঙ্গে যাচ্ছেন কোরিওগ্রাফার ফ্লাই ফারুক। শো শেষ করে আগামী ১৭ তারিখ ঢাকা ফিরবেন এই অভিনেত্রী।

কলকাতায় ‘শটকার্ট’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

দেশে অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com