1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নবীপ্রেম: নালিতাবাড়ীতে ‘ফোয়ারা মোহাম্মদ (সাঃ)’ উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটুক্তি করার প্রতিবাদ স্বরূপ নবীকে ভালোবেসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ‘ফোয়ারা-মুহাম্মাদ (সাঃ)’ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ফোয়ারা উদ্বোধন করেন নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন। বাদ মাগরিব এ উপলক্ষে পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় উদ্বোধক মাহবুুর রহমান রিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন অংশ নেন। দোয়া পরিচালনা করেন নন্নী মারকাজ মসজিদের খতিব মুফতি সালমান মুনীর। উদ্বোধনকালে প্রধান শিক্ষক আবু সাইদ ও নেছার উদ্দিন, ইউপি সদস্যবৃন্দ এবং নন্নী এলাকার শতশত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন বলেন, ফ্রান্সে আমাদের প্রিয় নবীকে (সাঃ) নিয়ে ব্যঙ্গ ও কটুক্তির প্রতিবাদে গত ৩০ অক্টোবর নন্নীতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে প্রতিবাদ হয়। সেদিনের উপস্থিত মুসলমানদের প্রাণের দাবী হিসেবে আল­াহকে রাজী এবং খুশি করার উদ্দেশ্যে পরিষদের নিজস্ব অর্থায়নে এ ‘ফোয়ারা-মুহাম্মদ (সাঃ)’ নির্মাণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com