1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হালুয়াঘাটে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ই ডিসেম্বর) সকালে উপজেলা কমপ্লেক্সের নতুন সম্প্রসারিত ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালকে ঘিরে উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পরে উপজেলা পরিষদের হলরুমে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিম। প্রতিবাদ সভায় বক্তারা ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ( ভুমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আলাল উদ্দিন, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com