1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অবৈধ বালু উত্তোলনের দায়ে নালিতাবাড়ীতে তিনজনের কারাদণ্ড

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই নদীর নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগে তিনজকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ আদালত পরিচালনা করেন।
প্রশাসন সূত্র জানায়, নিষেধাজ্ঞা সত্বেও ভোগাই নদীর ফকিরপাড়া এলাকা থেকে শ্যালুচালিত ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ী। এমতাবস্থায় বিকেলে ওই এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হাতেনাতে আটক হওয়ায় সাক্ষ্য-প্রমাণ শেষে মরিচপুরান গ্রামের হাবিবুর রহমানকে (৩৫) ১০ দিন, হালুয়াঘাটের শহিদুল ইসলামকে (২৯) ১৫ দিন ও ফকিরপাড়া গ্রামের হাবিজুল ইসলামকে (৩৫) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com