1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে শ্যালিকাকে অপহরণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে শ্যালিকাকে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় এক লম্পট দুলাভাইকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। গ্রেফতারকৃত লম্পট দুই সন্তানের জনক মোঃ হাসমত আলী (৩০) শ্রীবরদী পৌর শহরের তারাকান্দি এলাকার ময়েদ উদ্দিনের ছেলে।
জানা যায়, পৌর এলাকার উত্তর শ্রীবরদী এলাকার আব্দুস সাত্তার বাচ্চুর এইচএসসি পড়–য়া কন্যাকে বেশ কিছুদিন আগে হাসমত আলী অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। এ ঘটনায় সোহেল মিয়া বাদী হয়ে শনিবার রাতে শ্রীবরদী থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এসআই রুকন উদ্দিন তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাতেই গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে হাসমত আলীকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় অপহৃতা এইচএসসি পড়–য়া কন্যাকে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুকন উদ্দিন বলেন, রাতেই তথ্য প্রযুক্তির সহায়তায় হাসমত আলীর অবস্থান সম্পর্কে আমরা অবগত হই। নালিতাবাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও শ্রীবরদী থানার নবাগত ওসি মোখলেছুর রহমানের দিক নির্দেশনায় রোববার ভোর সকালে রাজেন্দ্রপুর থেকে তাদের আটক করা হয়। ভিকটিমকে ২২ ধারা জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে বয়স নির্ধারণ ও ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা করা হবে। শ্রীবরদী থানার ওসি মোখলেছুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হাসমত আলী ও তার পিতা ময়েদ আলীসহ একাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com