1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হালুয়াঘাটে বিনামূল্যে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে গরীব, দুঃস্থ ও অতিদরিদ্র জনগণের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১২ ইউনিয়ন ও পৌরসভার গরীব, দুঃস্থ এবং অতিদরিদ্রদের জন্য ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়রের মাঝে ৫ হাজার ৯৮০টি কম্বল বিতরণ করা হয়। সেই সাথে বীর মুক্তিযোদ্ধাদের জন্যও কম্বল প্রদান করা হয়েছে।
বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট-ধোবাউড়া সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কপিবরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন শামীমসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com