1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহ হালুয়াঘাটে বুধবার ফিরোজা বেগম (৫০) নামে এক নারী খুন হয়েছেন। এলাকাবাসী বলছেন, মানসিক ভারসাম্যহীন ছেলে সাদিকুল (২২) দা দিয়ে কুপিয়ে তাঁর মাকে খুন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সাদিকুল ৩ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট। গত তিন বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তার পরিবারের সঙ্গে উপজেলার বিলডোরা ইউনিয়নের উত্তর কৈলাডি গ্রামে থাকে।
নিহত ফিরোজার বড় ছেলের স্ত্রী প্রত্যক্ষদর্শী ইয়াসমিন বলেন, সকালে আমার শাশুড়ি রান্না ঘরে মাছ কাটছিল। হঠাৎ আমার দেবর সাদিকুল রান্না ঘরে প্রবেশ করে শাশুড়ির কাছ থেকে মাছ কাটার দা নিয়ে তাকে কুপাতে থাকে। তখন আমি এগিয়ে গেলে আমার দিকেও দা নিয়ে তেরে আসে। এসময় আমার চিৎকারে সবাই এগিয়ে এলে সাদিকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, সংবাদটি শুনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাদিকুলকে আটকের চেষ্টা চলছে।
– মাজহারুল ইসলাম মিশু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com