1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে নিষিদ্ধ পলিথিন রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
১৫ জানুয়ারী বুধবার সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে মুদি ব্যবসায়ী গেরামারা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সাজু মিয়া (৫৮) কে ৩ দিনের ও একই গ্রামের মিষ্টার আলীর ছেলে জজ মিয়া (২৫) কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও মো. ইব্রাহিমের ছেলে হাছান আশকারী (২২) নামে অপর এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com