1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৫৯ বছর আগের রেকর্ডে রোনালদোর পা

  • আপডেট টাইম :: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : সিরি আ’তে পার্মার বিপক্ষে জোড়া গোল করে ৫৯ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ৩৩ গোল করে তিনি এই কৃতিত্বে পা রাখেন এই পর্তুগিজ তারকা।

রোনালদোর ৫৯ বছর আগে এক পঞ্জিকা বর্ষে ৩৩ গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ওমার সিভোরি। তিনি ১৯৬১ সালে এক মৌসুমে এ গোলগুলো করেছিলেন। রোনালদোসহ এখন পর্যন্ত চারজন এই কৃতিত্ব অর্জন করেন।

শনিবার রাতে পার্মার মাঠেই তাদের ৪-০ গোলে উড়িয়ে দেয় জুভেন্টাস। ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় ওল্ড লেডিরা। ডি বক্সের বাঁ দিক থেকে মোরাতার ডিফেন্স চেরা পাস থেকে কোনাকুনি শটে পার্মার জালে জড়ান ডিজান কুলুসেভস্কি।

তিন মিনিট পরেই প্রথম গোলের দেখা পান রোনালদো। এবারও বল বানিয়ে দিয়েছেন মোরাতা। মাঝ মাঠ থেকে বল পেয়ে মোরাতা কোনাকুনি শট থেকে উপরে উঠে দুর্দান্ত হেডে গোল দেন তিনি। বিরতি থেকে ফিরেই ৪৮ মিনিটের সময় রোনালদো দ্বিতীয় গোলটি করেন। ডি বক্সের ভেতর রামাসির দেওয়া পাস ডান দিক থেকে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জড়ান জালে।

ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটের সময় এবার গোলের দেখা পান মোরাতা। বারনার্দেশ্চির লম্বা শট ডান দিক থেকে হেড দিয়ে গোলে রূপান্তরিত করেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে সিরি আতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এসি মিলান থেকে মাত্র এক পয়েন্ট দূরে আছে।

১৩ ম্যাচে তুরিনের ক্লাবটির পয়েন্ট ২৭। অন্যদিকে এক ম্যাচ কম খেলে এসি মিলানের ২৮ ও ইন্টার মিলানের পয়েন্ট ২৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com