1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলায় আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, ঢাকা তথ্য কমিশনের সহযোগিতায় পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার সভাপতিত্বে অনলাইন ট্রাকিং সিস্টেম ও তথ্য অধিকার আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মো. সিরাজুল ইসলাম খান।
প্রধান অতিথি বলেন, তথ্য সকল জনগনের পাওয়ার অধিকার রয়েছে। যার জন্য সরকার তথ্য অধিকার আইন -২০০৯ প্রণয়ন করেছে। এ সময় তিনি তথ্য পাওয়ার এবং তথ্য দেওয়ার বিভিন্ন দিক তুলে পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন সহকরি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, শ্রীবরদী কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হালিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বিংস প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিম সহ উপজেলার বিভিন্ন দফতেরর কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ের সচিব, এনজিও প্রতিনিধি, সাংবাদিকগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com