1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফুলবাড়ীতে স্বর্ণের দোকানে প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণ চুরি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ী পৌর বাজারে স্বর্নের দোকান ‘‘নকশা জুয়েলার্সের’’ সার্টার ভেঙ্গে দোকানে ঢুকে সিসি ক্যামেরা বিকল করে প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণ চুরি হয়েছে।
নকশাঁ জুুয়েলারীর মালিক মোঃ আজিজুল ইসলাম জানান, আজ সকাল ৮টায় দোকান খুলতে আসলে দোকানের সাটারের লক ও তালা কাটা পড়ে থাকতে দেখি দ্রুত সিন্দুক গুলকে খোঁজ নিলে তিনটি সিন্দুকের মধ্যে একটি সিন্দুকের দরজা ভাঁঙ্গা দেখতে পাই। সঙ্গে সঙ্গে থানায় ফোন দিয়ে পুলিশের সম্মুখে সেই ভাঙ্গা সিন্দুক পুরোপুরি খোলা হয়। সেখানে থাকা ৩৫ ভরি ওজনের ২৭টি হার চুরি হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, ওসি তদন্ত মোঃ মাহমুদুল হাসান, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহাজুল ইসলাম,সহ-সাধরণ সম্পাদক গৌতম দত্ত, স্বর্ণ শিল্পী সমিতির আহবায়ক মোঃ মানিক মন্ডল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বলেন, চুরি হওয়ার ঘটান শুনে আমরা ঘটনাস্থলে এসে চুরি যাওয়া সিন্দুক ও তার আশ পাশের আলামত সংগ্রহ করা হয়েছে। দোকানের তিনটি সিন্দুকের মধ্যে দুইটি অক্ষত আছে। ধারণা করছি আশপাশের চোর হতে পারে, পাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখে সিন্ধান্ত নেওয়া হবে।
– আল হেলাল চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com