1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ঝালকাঠি আদালত চত্বরে ধর্ষণ মামলার আসামির সঙ্গে স্কুলছাত্রীর বিয়ে

  • আপডেট টাইম :: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

ঝালকাঠি: ঝালকাঠিতে আদালত চত্বরে ধর্ষণ মামলার আসামির সঙ্গে নির্যাতিত স্কুলছাত্রীর বিয়ে হয়েছে। জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহর নির্দেশে রোববার (২০ ডিসেম্বর) দুই পক্ষের লোকজনের উপস্থিতে বিয়ে হয়। বিয়ে পড়ান কাজী মাওলানা মো. সৈয়দ বশির।

আব্দুল মান্নান রসুল আরও জানান, গত ৮ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন ওই স্কুলছাত্রী। এরপর গত ১৩ নভেম্বর নাঈমের বাবা আনোয়ার হোসেন ছেলেকে ঝালকাঠি থানায় সোপর্দ করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই নাজমুজ্জামান আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান। আদালত নাঈমের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

গতকাল অবকাশকালীন জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির সময় আসামি পক্ষ ভিকটিমকে বিয়ের আগ্রহ প্রকাশ করে। নির্যাতিত পক্ষও প্রস্তাবে রাজি হলে বিচারক আদালত চত্বরেই ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ের নির্দেশ দেন। উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তারা আদালতে কাগজপত্র জমা দিলে শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন আদালত।

নাঈম পেশায় একজন ইলেক্টট্রিশিয়ান। কনে দশম শ্রেণির ছাত্রী। গত ২৩ সেপ্টেম্বর রাতে তাকে ধর্ষণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com