1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মেসির চাওয়া শুধু একটাই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : রেকর্ড সপ্তমবারের মতো পিচিচি ট্রফি জিতলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই পুরষ্কার পান তিনি। কিন্তু এসব কিছুই ভাবনাই নেই তার, তার শুধু একটাই চাওয়া লা লিগা জয়। ধ্যান জ্ঞান সব এখানেই।

সোমবার মেসি পিচিচি ট্রফি গ্রহণ করেন। ২০১৭ থেকে ১৯-২০ মৌসুম পর্যন্ত তার পকেটেই যাচ্ছে এই পুরষ্কার। তিনিই একমাত্র ৭বার এই ট্রফি জেতেন। ৬ষ্ঠবার জেতার রেকর্ড আছে সাবেক স্প্যানিশ ফুটবলার টেলমো জাররার।

লা লিগায় মেসির বার্সেলোনার অবস্থাও বেশি সুবিধার না। গতবার ট্রফি জিততে পারেনি দলটি। এবারও নেই সঠিক পথে। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।  এক ম্যাচ বেশি খেলা প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ট্রফির দৌড়ে থাকতে হলে সামনের ম্যাচগুলোতে জয় ছাড়া কোনো বিকল্প নেই। ১৩ ম্যাচে মেসির পা থেকে আসে ৬ গোল। ‘আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আমরা সংগ্রাম করে যাচ্ছি এটা পাওয়ার জন্য’-বলছিলেন মেসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com