1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিয়ে অজ্ঞান হয়ে গেলেন নার্স

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফাইজারের করোনাভাইরাসের টিকা নিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন টেনেসির হাসপাতালের এক নার্স। টিকা নেওয়ার পর সংবাদ সম্মেলনে এসে অজ্ঞান হয়ে পড়েন তিনি।

এ ঘটনা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। টেনেসির সিএইচআই মেমোরিয়াল হাসপাতালের নার্স টিফানি ডোভার টিকা নেওয়ার পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন।

তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টিফানি। তিনি বলতে শুরু করেন, আমার মাথা ঘুরছে। ভিডিওতে তাকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখা যায়।

ঘটনার কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে গেলেও এভাবে অজ্ঞান হয়ে যাওয়ায় টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

বিশ্বে একাধিক করোনা টিকা ট্রায়াল পেরিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছে। কিন্তু টিকা দেওয়ার পর থেকে অনেকেই অভিযোগ করছেন, টিকা নেওয়ার পর ত্বকের সমস্যা থেকে শুরু করে নানা রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্রে নার্সের অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা নতুন করে সেই বিতর্ক উস্কে দিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com