1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে গৃহিণীর এক সঙ্গে তিন ছেলে সন্তান প্রসব

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
শেরপুর: শেরপুরের একটি প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে সাইফুল ইসলাম নামের এক গৃহকর্তার গৃহিণী স্ত্রী রোজিনা আক্তারের কোল জুড়ে এসেছে তিন নবজাতক। ওই তিন নবজাতকই ছেলে সন্তান।  প্রসূতি রোজিনা বেগম পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নীলক্ষীয়া সরকার পাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার (২০ ডিসেম্বর) রাতে শেরপুর পৌর শহরের রাজা বাড়ীর ফিরোজা মর্তুজ হাসপাতাল এন্ড ডায়াগোনেস্টিক সেন্টারে অস্ত্রপাচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে ওই তিন নবজাতক। চিকিৎসক বলেছেন বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে।
নবজাতকদের পিতা সাইফুল ইসলাম জানান, তাদের ৬ বছরের আরো একজন কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ ৬ বছর পর সংসারে একসাথে তিন ছেলে সন্তান জন্ম গ্রহণ করায় তিনি বেশ খুশি হয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে, ফিরোজ মর্তুজ হাসপাতালের পরিচালক ডাঃ ফয়জুল আলম সাংবাদিকদের বলেন, তিন নবজাতক ও মা এখন পর্যন্ত সুস্থ আছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। নবজাতকরা যাতে সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে পারে সেই প্রত্যাশা চিকিৎসক এবং ওই দম্পতির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com