1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কলাপাড়ায় স্লুইচ গেইট দিয়ে লবন পানি প্রবেশ করায় বোরো চাষীরা ক্ষতির মুখে

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব গৈয়াতলা গ্রামের ৪৬ নং পোল্ডারের স্লুইচ গেইট থেকে প্রচুর পরিমাণ লবণ পানি প্রবেশ করে বোরো মৌসুমের চাষকৃত নীলগঞ্জ ইউনিয়নের হাজার হাজার হেক্টর ফসলি জমি পতিত হওয়ার শংকায় চিন্তিত কৃষকরা।
গত রবিবার বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিযন শাখার সদস্যরা স্লুইচ গেইটের কাছে মিলিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানান। কৃষকরা দাবি করেন, কপাটগুলো যাতে লোহার লাগানো হয় এবং কতিপয় স্বার্থান্বেষী মাছ শিকারী যাতে লবন পানি ওঠাতে না পারে সেই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে কৃষকের সার্থ রক্ষার জন্য ব্যাবস্থা নেয়ার জোরালো আহ্বান জানিয়েছে।
এসময় কৃষকরা আরো বলেন, নীলগঞ্জ ইউনিয়নের কোন স্লুইচ গেইটের দরজা ঠিক নেই। প্রতিটি স্লুইচ গেইট থেকেই লবণ পানি প্রবেশ করে বোরো মৌসুমসহ আমন মৌসুমে ফসলি জমি ধ্বংস হওয়ার ব্যাপক শঙ্কা রয়েছে। পূর্ব গইয়াতলা স্লুইচ গেইটের দরজা না থাকার কারনে লবন পানি ঠেকাতে কৃষকরা নিজেদের অর্থায়নে কাঠের পাটাতন দিয়ে দরজা নির্মাণ করেন। কিন্তু কতিপয় মাছ শিকারী দুর্বৃত্ত রাতের আধারে কাঠের পাটাতন সরিয়ে লবন পানি উঠিয়ে মাছ শিকার করে। এর ফলে কৃষকদের বোরো চাষ করতে অনেক সমস্যা দেখা দিয়েছে।
এ বিষয়ে স্লুইচ গেইট কমিটির সভাপতি শাহজাহান শিকদার অভিযোগ করে বলেন, স্থানীয় আলাউদ্দিন শিকদার, কুদ্দুস গাজী, দেলোয়ার গাজীরা মিলে এই স্লুইচ গেইটে মাছ ধরে এবং লবন পানি উঠিয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি সাধন করে।
অভিযুক্ত আলাউদ্দিনের কাছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি কৃষকের পক্ষে। কৃষকের ক্ষতি হয় এমন কাজে আমি সম্পৃক্ত নই। স্লুইচ গেইট উম্মুক্ত থাকবে। এ ব্যাপারে আমি কৃষককে সকল প্রকার সহযোগিতা করব।
পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া উপজেলা প্রকৌশলী খান মো: উলিউজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতি বছর স্লুইচ গেইট সংস্কারের জন্য বরাদ্দ চেয়েও বরাদ্দ পাওয়া যায় না। বরাদ্দ এলে দ্রুত স্লুইচ গেইট সংস্কার করা হবে এবং শীঘ্রই স্লুইচ গেইটগুলো পরিদর্শন করে কোন ধরণের সহযোগিতা করা সম্ভব হলে করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com