1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীর ৫০ ভূমিহীন পরিবার পাচ্ছেন পাকা ঘর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীনদের বসবাস করার জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণের কাজ চলছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গৃহ নির্মাণ কর্মসুচী প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান।
জানা গেছে, উপজেলার বাকাকুড়া, জরাকুড়া, হলদিগ্রাম ও গজারীকুড়া গ্রামে ৫০ জন ভূমিহীন ও গৃহহীনের ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে। গৃহ নির্মাণের ওই সব কাজ তদারকি করছে উপজেলা প্রশাসন।
সদর ইউনিয়নের জরাকুড়া গ্রামের রাবেয়া বলেন, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ঘর দিছে। ঘর পেয়ে খুব খুশি আমি। এসময় তিনি প্রধানমন্ত্রীর জন্য দু’হাত তুলে দোয়া করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কমকর্তা রুবেল মাহমুদ বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উপজেলায় ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ চলছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এসব ঘরের কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com