1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে জিংক ধান চাষাবাদ নিয়ে আলোচনা সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে পুষ্টিগুণ সমৃদ্ধ জিংক ধান, গম, মসুরের চাষাবাদ বৃদ্ধি ক্রয় এবং বিতরণ ব্যবস্থায় এসব ফসল অন্তর্ভূক্তির ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের সভা কক্ষে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় হারভেস্টস এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।
সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ গোলাম রাসুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টিগুণ সম্পন্ন জিংক ধানের আবাদ করে দেশের পুষ্টির চাহিদা মেটানোর পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com