1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

ঢাকা : আটকের পর নির্যাতনে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহাসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী মোছা. আলো বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত পরে আদেশ দেবেন বলে জানান।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।

মামলার অপর আসামিরা হলেন- উত্তরা পশ্চিম থানার এসআই মো. মিজানুর রহমান, এএসআই নামজুল ও মো. সোহাগ।

স্বজনরা জানান, আলমগীর প্রাইভেটকার চালাতেন। গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের কালিবাড়ি এলাকায়। রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়াতে স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাকতেন আলমগীর। গত ১৬ ডিসেম্বর রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। আলমগীরকে থানায় বেধড়ক নির্যাতন করে পুলিশ। তাকে যখন পুলিশ আদালতে নিয়ে যাওয়ার জন‌্য গাড়িতে তোলে, সে তখন খুবই অসুস্থ ছিল। কয়েকজন মিলে তাকে টেনে নিয়ে গাড়িতে তোলে। পরে আদালত থেকে ঢাকা  কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত ১৯ ডিসেম্বর বিকেলে সে মারা যান।

পরিবারের অভিযোগ, আলমগীরকে ১৬ ডিসেম্বর রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটকের পর নির্যাতন করে। এই নির্যাতনের কারণেই সে মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com