1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

নকলায় বৃদ্ধকে গলাকেটে হত্যা, ভাতিজাসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় আইয়ুব আলী (৬৫) নামে বৃদ্ধ এক দর্জিকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতের অভিযোগে ভাতিজা মুকুল মিয়া (৪৫) ও ভাতিজার দুই ছেলে মহসিন হাসান (২৩) এবং জিহান হাসান (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রুণীগাঁও গ্রাওেম এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ওই গ্রামের দছির উদ্দিন মেম্বারের ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নকলা শহরে দর্জির কাজ করতে দোকানে গেলে রাতেও বাড়ি ফিরছিলেন না দর্জি আইয়ুব আলী। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে গভীর রাতে পরিবারের লোকজন খোঁজতে বেরুলে বাড়ির পাশের পুকুর পাড়ে আইয়ুব আলীর গলাকাটা মরদেহের সন্ধান পান। এর আগে জমিজমা নিয়ে বিরোধে আইয়ুব আলীকে হত্যার হুমকী দেয় ভাতিজা মুকুল মিয়া।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের সুরতহালের সময় গলা, বুক ও চোখের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com