1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যশোরে সড়ক দূর্ঘটনায় বাবা নিহত.ছেলে আহত 

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

যশোর : যশোরে কাভার্ড ভ্যানের চাপায় বাবা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মোল্লা (৫২) যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে। আহত জাফর মোল্লা (২০) মৃত নয়ন মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে নয়ন মোল্লা ও জাফর মোল্লা মোটরসাইকেলে খাজুরার একটি ইটভাটায় ইট দেখতে যান। ফেরার পথে যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

স্থানীয় লোকজন তাদের  মুমূর্ষু অবস্থায় উদ্ধার  করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com